
হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রদেশে সুনামি সতর্কতা জারি করা হয়। জেএমএ জানায়, বিভিন্ন বন্দরে ২০ থেকে ৫০ সেন্টিমিটার (৭ থেকে ১৮ ইঞ্চি) উচ্চতার সুনামি ঢেউ লক্ষ করা গেছে। সংস্থাটি আরো জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আওমোরি প্রদেশের উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে, সমুদ্রের ৫০ কিলোমিটার গভীরে। জাপানের ১-৭ মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে আওমোরি প্রদেশে কম্পনের মাত্রা ছিল ‘উচ্চ ৬’, যা এমন শক্তিশালী যে দাঁড়িয়ে থাকা বা না হামাগুড়ি দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। এ ধরনের কম্পনে অধিকাংশ ভারী আসবাব ভেঙে পড়তে পারে এবং অনেক ভবনের দেয়ালের টাইলস ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি, যেখানে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার চারপাশে বিস্তৃত আগ্নেয়গিরি ও গভীর সমুদ্র খাতের অঞ্চল ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত জাপান, যেখানে বিশ্বের ৬.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশ সংঘটিত হয়।