• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

২৫ ডিসেম্বর বিয়ের আগে দুর্ঘটনায় প্রাণ গেল মালয়েশিয়ায় প্রেমিক যুগলের

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
প্রাণ গেল মালয়েশিয়ায় প্রেমিক যুগলের

মালয়েশিয়ার তেঙ্গানুর হুলু তেঙ্গানু এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ ডিসেম্বর বিয়ে করতে যাওয়া এক প্রেমিক যুগল। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে কিলোমিটার ৫২, জালান কুয়ালা জেনেরিস–সুগাই গাভি–আরিং (বুকিত কাওয়াহ) সড়কে এ দুর্ঘটনা ঘটে। হুলু তেঙ্গানু জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরউদ্দিন আবদুল ওহাব জানান, নিহতরা হলেন- কালান্তানের মেলরের কামপুং মেনাতি এলাকার বাসিন্দা হাসান শাজালী (৫২) এবং গুআ মুসাংয়ের সুযাইমা চে আজিজ (৩৪)।

দুজনই একই বিদ্যালয়—সেকোলাহ কেবানগসান (এসকে) লেবিরে কর্মরত ছিলেন। হাসান শাজালী শিক্ষক এবং সুযাইমা ক্যান্টিন কর্মী ছিলেন। বিকাল প্রায় ৫টা ৩০ মিনিটে জনসাধারণের ফোনকলের মাধ্যমে দুর্ঘটনার খবর পায় পুলিশ। জানা যায়, একটি টয়োটা ফর্চুনার এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, হুলু তেঙ্গানু থেকে গুআ মুসাংগামী পথে যাত্রাকালে দম্পতি ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বন্ধ ঘোষণা করা রাস্তার অংশে প্রবেশ করেন। ওই সময় গাড়িটি স্কিড করে সোজা খাদে পড়ে যায়। ধাক্কায় দুজনই গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তাদের লাশ উদ্ধার করে হুলু তেঙ্গানু হাসপাতালের ফরেনসিক ইউনিটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা সম্পর্কে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭ এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()