• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মিয়ানমার–থাইল্যান্ড সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৭ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
মিয়ানমার–থাইল্যান্ড সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় একটি ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বার্মার দাওয়ে এলাকায়, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিক খবর অনুযায়ী, এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় অধিদপ্তর এবং জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে একটি ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার একদিন পর, শনিবার, বাংলাদেশে আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশের মতো মিয়ানমারেও শনিবার একাধিক ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিটে (৩.৫ মাত্রা) এবং সকাল ৭টা ১৯ মিনিটে (৩.৭ মাত্রা) সেখানে ভূকম্পন অনুভূত হয়। এরপর রাত ১১টা ১ মিনিটে মিয়ানমারে আরও একটি ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসব কম্পনেও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()