• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জেন-জি বিক্ষোভে অস্থির নেপাল, দিনভর কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
জেন-জি বিক্ষোভে অস্থির নেপাল

নেপালে পুনরায় বিক্ষোভ শুরু হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে। অভিযোগ রয়েছে যে বুধবারের সংঘর্ষের অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হওয়ায় এই বিক্ষোভের সূত্রপাত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, এদিন বেলা ১১টার দিকে সিমারা চকে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। এরপর কর্তৃপক্ষ কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিমারায় দুপুর ১২.৪৫ মিনিট থেকে কারফিউ জারি করা হয়েছে, যা রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, বুধবার সংঘর্ষের ঘটনায় জেন-জি বিক্ষোভকারীরা অভিযোগ করেছে যে, তাদের উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। গত ১৯ নভেম্বর, ছয়জন জেনারেল জেড সমর্থক আহত হন এবং সিমারা বিমানবন্দরের কাছে সিমারা চকে সংঘর্ষের ঘটনায় দলটি ছয়জন ইউএমএল ক্যাডারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

দেশের বারা জেলায় আগে থেকেই সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে জেন-জি সদস্যরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল) এর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()