• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

লেবাননে হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন হামলা, আহত ৭

আন্তর্জািতিক ডেস্ক: / ৪৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
লেবাননে হাসপাতালে কাছে ইসরায়েলি ড্রোন হামলা

লেবাননে একটি হাসপাতালের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সাতজন আহত হয়েছে।

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে গেছে। হিজবুল্লাহর যোদ্ধা এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। এক বছরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলকে লেবাননের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগানো এবং নিরাপত্তা অভিযানের অজুহাতে আক্রমণ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে, ইসরায়েল লেবাননের ওপর আক্রমণ তীব্রতর করতে পারে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে, তবুও ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় অবস্থান করছেন ও নিয়মিত হামলা চালাচ্ছেন।

সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()