• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ নীতি প্রত্যাহার চায় ইরান: ট্রাম্প

আন্তর্জািতিক ডেস্ক: / ৩৬ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ নীতি প্রত্যাহার চায় ইরান

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে তার ‘সর্বোচ্চ চাপ’ কৌশল পুনরায় চালু করে। এই নীতির আওতায় রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, আঞ্চলিক প্রভাব বিস্তার নিরুৎসাহিত করাসহ অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা। এর উদ্দেশ্য তেহরানকে আলোচনায় ফেরানো ও নীতিগত পরিবর্তনে বাধ্য করা। তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সম্প্রতি জানতে চেয়েছে, তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র তুলে নিতে পারে কি না। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান জিজ্ঞাসা করছে, নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা যেতে পারে কি না। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তাদের ইচ্ছেমতো কাজ করতে চাওয়া কঠিন করে তুলেছে।

এ বিষয়ে ট্রাম্প ইতিবাচক বলে ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, আমরা দেখব কী করা যায়, আমি বিষয়টি নিয়ে শুনতে আগ্রহী ও ‘খোলা মনে’ থাকব।
এদিকে গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ নিয়ে কথা বলেছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে, মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি স্থাপন ও আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। তারা এ কার্যক্রম চালিয়ে গেলে ওয়াশিংটনকে তেহরানের কোনো সহযোগিতা করা সম্ভব হবে না। ট্রাম্প প্রশাসন তেহরানকে পারমাণবিক অস্ত্র উন্নয়নের সম্ভাবনা থেকে বিরত রাখতে নানা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ চালিয়ে যাচ্ছে। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাও চালায়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত পারমাণবিক ইস্যুতে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে গত জুনে ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে পরিস্থিতি আরও জটিল করে তোলো। পশ্চিমা দেশগুলো চায়, সম্ভাব্য অস্ত্রায়নের ঝুঁকি ঠেকাতে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা হোক। কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()