• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পর্তুগালে দক্ষ কর্মীদের জন্য নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্ক: / ৪২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
কর্মীদের জন্য নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা

বিদেশে কাজের সুযোগ খুঁজছেন এমন দক্ষ কর্মীদের জন্য নতুন ধরনের ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসাটি পূর্বের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে কার্যকর হবে। দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদন উদ্ধৃত করে ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন ভিসা চালুর এ উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ফলে কনস্যুলার অফিসগুলোসহ ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা কেন্দ্রগুলো আর পুরনো ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নীতিমালা চূড়ান্ত হওয়ার পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()