• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রব জেটেন হবে নেদারল্যান্ডসের ইতিহাসের তরুণ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: / ৪৩ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
রব জেটেনকে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারে দেশ

নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে মধ্যপন্থী দল ডেমোক্র্যাটস ৬৬ (ডি৬৬) সর্বাধিক ভোট পেয়ে সরকার গঠনের পথে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা এএনপি, শুক্রবার জানায়—সব ভোট গণনা শেষে ডি৬৬–এর জয় নিশ্চিত হয়েছে। এতে করে দলের ৩৮ বছর বয়সী নেতা রব জেটেন, দেশের ইতিহাসে সবচেয়ে তরুণ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।

এএনপি জানায়, ইউরোপ–পন্থী এই লিবারেল দলটিকে আর কট্টর ডানপন্থী গির্ট উইল্ডার্স, তাঁর দল ফ্রিডম পার্টি (পিভিভি) পেছনে ফেলতে পারবে না। দেশের সব পৌরসভা থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফলাফল ঘোষণার পর রব জেটেন বলেন, ‘দেশের মানুষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—এখন সহযোগিতা আর ঐক্যের সময়। আমরা এমন একটি জোট সরকার গঠন করতে চাই, যারা বাসস্থান, অভিবাসন, জলবায়ু ও অর্থনীতির মতো বাস্তব ইস্যুতে আন্তরিকভাবে কাজ করবে।’

তবে পরাজয় মানতে নারাজ গির্ট উইল্ডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) তিনি জেটেনকে ‘অহংকারী’ আখ্যা দিয়ে বলেন, ‘চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রী হওয়ার দাবি করা অন্যায়।’ দেশটির নির্বাচনী পরিষদ আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে। এএনপি–এর তথ্য অনুযায়ী, প্রায় ১৮ শতাংশ ভোট পেয়ে ডি৬৬ এখন সরকারের নেতৃত্ব গঠনের প্রথম পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে ১৫০ সদস্যের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির অন্তত তিনটি জোটসঙ্গীর প্রয়োজন হবে। নেদারল্যান্ডসে জোট সরকার গঠনের প্রক্রিয়া সাধারণত কয়েক মাস সময় নেয়।

এদিকে উইল্ডার্স দাবি করেছেন, সারা দেশ থেকে তাঁকে ‘ভোট কারচুপির’ নানা বার্তা পাঠানো হচ্ছে। যদিও তিনি নিজেই স্বীকার করেছেন, এসব অভিযোগ কতটা সত্য তা তিনি নিশ্চিত নন—তবে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন। এই অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে নাকচ করেছে কিছু কেন্দ্র। আমস্টারডামের জানস্টাড পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়,
‘ভোটগ্রহণ ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।’ ইতিবাচক প্রচারণার মাধ্যমে ডি৬৬ এই নির্বাচনে নিজেদের আসনসংখ্যা প্রায় তিনগুণ বাড়িয়েছে। অন্যদিকে ২০২৩ সালের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে সাফল্য পাওয়া পিভিভি এবার জনপ্রিয়তার বড় ধসের মুখে পড়েছে।

ভোট গণনা প্রক্রিয়া ছিল বেশ উত্তেজনাপূর্ণ—প্রাথমিক ফলাফলে ডি৬৬ সামান্য এগিয়ে থাকলেও, শেষ দিকে পিভিভি সাময়িকভাবে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এএনপি নিশ্চিত করেছে, ব্যবধান কম হলেও জয়ের মুকুট ডি৬৬–এর মাথায় উঠছে। বিদেশে বসবাসরত ডাচ নাগরিকদের ডাকযোগে পাঠানো ভোট গণনার পর সোমবার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। মঙ্গলবার থেকেই বিজয়ী দলগুলোর মধ্যে সরকার গঠনের আলোচনা শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()