ভুল বোঝাবুঝি নয়, পরিকল্পিত হত্যাই বলল মার্কিন আদালত
আন্তর্জাতিক ডেস্ক:
/ ৪৬
Time View
Update :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Share
ভুল বোঝাবুঝি নয়, পরিকল্পিত হত্যা
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে পুলিশের গুলিতে নিহত হন সোনিয়া ম্যাসি নামে এক তরুণী। বাড়িতে অনুপ্রবেশকারীর সন্দেহে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চাইতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটে গত বছরের জুলাই মাসে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, সোনিয়ার ফোন পেয়ে সানগামোন কাউন্টি শেরিফ কার্যালয় থেকে দুই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান।
তাদের একজন ছিলেন ডেপুটি শন গ্রেসন, যিনি পরবর্তীতে গুলি চালান সোনিয়ার মুখে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বাড়িতে ঢুকে গ্রেসন চুলায় পানি গরম হতে দেখে সেটি বন্ধ করতে বলেন। এতে সোনিয়া কিছুটা বিরক্ত হয়ে প্রতিক্রিয়া জানান। এরপরই গ্রেসন তাকে গুলি করার হুমকি দেন। সোনিয়া ক্ষমা চান ও মাথা নত করেন। কিন্তু সোজা হয়ে দাঁড়াতে গিয়েই গুলির শিকার হন তিনি।এ ঘটনায় শন গ্রেসনের বিরুদ্ধে প্রথমে পরিকল্পিত হত্যা, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও কর্তব্যে অসদাচরণের অভিযোগ আনা হয়। পরবর্তীতে আদালত তাকে ইচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। গ্রেসনের আইনজীবী দাবি করেছেন, এটি ছিল ভুল বোঝাবুঝির ফল। তবে আদালত সেই যুক্তি আমলে নেয়নি। আগামী বছরের ২৯ জানুয়ারি দোষী সাব্যস্ত গ্রেসনের সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত। তার সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।