• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ট্রাম্পের শুল্ক হুমকিতে চীনের পাল্টা বার্তা: আমরা ভয় পাই না

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ট্রাম্পের শুল্ক হুমকিতে চীনের পাল্টা বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চীন পিছু হটবে না। রোববার (১২ অক্টোবর) চীনা বাণিজ্য মন্ত্রণালয় অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘চীনের অবস্থান অবিচল। আমরা শুল্ক যুদ্ধ চাই না, তবে আমরা এর ভয়ও পাই না।’ ট্রাম্প ১ নভেম্বরের মধ্যে চীন থেকে আমদানির ওপর শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ার দুই দিন পর বেইজিংয়ের এই প্রতিক্রিয়া এলো।

এর আগে বিভিন্ন ধরণের ভোক্তা এবং সামরিক পণ্যের মূল উপাদান ‘বিরল মৃত্তিকা’ রপ্তানির ওপর নতুন চীনা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ট্রাম্প ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। পাল্টাপাল্টি এসব পদক্ষেপ ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠককে ব্যাহত করতে পারে।

ট্রাম্প চলতি বছর অনেক মার্কিন বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আমদানির ওপর ব্যাপকহারে শুল্ক বাড়িয়েছেন। অনেক দেশ শুল্ক হ্রাসের বিনিময়ে ছাড় দিতে চাইছে। তবে চীন এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যারা পিছু হটেনি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় অনলাইন পোস্টে বলেছে, ‘যদি মার্কিন পক্ষ একগুঁয়েমিপূর্ণভাবে তার অনুশীলনে জোর দেয়, তাহলে চীন অবশ্যই বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেবে।’

প্রসঙ্গত, বিশ্বের বিরল মৃত্তিকা খনির প্রায় ৭০ শতাংশ চীনের দখলে এবং দেশটি বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা প্রক্রিয়াকরণের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()