• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রুশ হামলায় কিয়েভে বিদ্যুৎহীন রাত – নিহত ৭ বছরের শিশু

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতে রুশ বাহিনীর হামলায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেন, ‘দুঃখজনক খবর, রাতে রুশ হামলায় আহত সাত বছর বয়সী এক ছেলেশিশু হাসপাতালে মারা গেছে।’ তিনি জানান, জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এদিকে রুশ বিমান হামলায় আজ শুক্রবার ভোরে অন্ধকারে নিমজ্জিত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভ। পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির বিমানবাহিনী এটিকে ‘বড়সড় হামলা’ বলে আখ্যা দিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শত্রুপক্ষ রাজধানীতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তারা কিয়েভবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ বাহিনী গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও রেলব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া। কিয়েভে রয়টার্সের সাংবাদিকেরা আজ ভোরেও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। রাশিয়ার ভয়ংকর হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আজ দেশজুড়ে সতর্ক অবস্থা জারি করেছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র শনাক্ত কিংবা প্রতিরোধ করা কঠিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()