• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আসামিদের বিচার শেষের পথে, রায়ের অপেক্ষা

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশে হত্যাকাণ্ড দমন ও ক্ষমতা টিকিয়ে রাখার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ছয়টি মামলার কার্যক্রম চলতি বছরের শেষ নাগাদ শেষ হতে পারে। এর মধ্যে অন্যতম মামলায় পলাতক আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ট্রাইব্যুনালের সূত্রে জানা গেছে, এই মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পলাতক আসামিদের কারণে তাদের পক্ষ থেকে ডিফেন্স সাক্ষ্য নেওয়া হয়নি। রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তি-তর্ক শুরু হবে, যা অক্টোবরের শেষের দিকে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ট্রাইব্যুনাল রায়ের দিনক্ষণ ঘোষণা করবেন। অন্যান্য মামলার মধ্যে চানখাঁরপুলে ছয়জন শিক্ষার্থীকে হত্যার ঘটনা, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনা, রামপুরায় গুলিতে হত্যা, রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ড ও কুষ্টিয়ায় হত্যার ঘটনা রয়েছে। এই মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানিয়েছেন, ছয়টি মামলার কার্যক্রম নভেম্বর-ডিসেম্বরে শেষ হতে পারে, তবে রায় ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ ট্রাইব্যুনালের। প্রসিকিউশন আশা করছে, রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে। এদিকে, মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ চলাকালে বিভিন্ন ভিডিও ফুটেজ ও কল রেকর্ড প্রদর্শন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ ও ট্রাইব্যুনাল দুপক্ষই জানিয়েছেন, যুক্তি-তর্ক শেষ হলে রায়ের দিন ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()