গাজায় আজ রোববার পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে বলে জানিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। কোথায় বা কখন আটকানো হতে পারে, তা আগেভাগে বলা কঠিন বলেও জানান তিনি। আজ রোববার বাংলাদেশ সময় বেলা ১১টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম এ কথা জানান।
এফএফসি হলো ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ যৌথ আয়োজক জোটগুলোর একটি। তবে তাদের বহরে কোনো খাদ্যসহায়তা নেই। শহিদুল আলম কনশানস নামের যে নৌযানটিতে অবস্থান করছেন, সেটিকে তিনি ওই বহরের সবচেয়ে বড় নৌযান বলে উল্লেখ করেছেন। বলেছেন, এটি সবার শেষে (৩০ সেপ্টেম্বর) ইতালি থেকে রওনা করেছিল। আর কনশানসের আগে ওই আটটি নৌযান রওনা করেছিল। এ ছাড়া আরও দুটি নৌকাও আগে ছিল। তবে ওই দুটি নৌকার অবস্থান এখনো নিশ্চিত নয়। কনশানস সবার শেষে রওনা করলেও এটির গতি বেশি হওয়ায় আগে রওনা করা আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে।