• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

গাজার ত্রাণবাহী ফ্লোটিলায় জলকামান, ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: / ৪৯ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
ত্রাণবাহী ফ্লোটিলায় জলকামান

গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী—এমন অভিযোগ উঠেছে। বুধবার (১ অক্টোবর)। নৌবহরে থাকা ‘মিকেনো’ নামের জাহাজের অধিকারকর্মী মুহাম্মদ হুজেফে কুকুকায়তেকিন জানান, ইসরায়েলি নৌবাহিনীর একটি জাহাজ তাদের অনুসরণ করে এবং পরে কাছে এসে জাহাজ ও কর্মীদের সরঞ্জাম ভিজিয়ে দেয়।

ভিডিও বার্তায় কুকুকায়তেকিন বলেন, ‘আমাদের জাহাজ ও সব সামগ্রী ভিজে গেছে। কয়েকজন সহকর্মী ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। নারী অধিকারকর্মীদের কেউ কেউ কঠিন অবস্থায় আছেন।’ তিনি আরও বলেন, ‘তারা আমাদের ইঞ্জিন বন্ধ করতে বলে এবং হাত তুলতে নির্দেশ দেয়। তবে আমরা থামিনি। প্রায় ১০–১২ মিনিট পরে তারা সরে যায়।’ ‘মিকেনো’ নামের জাহাজ থেকেই এই ভিডিও প্রচার করেছেন কুকুকায়তেকিন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও নিশ্চিত করেছে, একই ব্যক্তি আগেও ওই জাহাজ থেকে লাইভ সম্প্রচার করেছিলেন। যদিও ভিডিওগুলো ঠিক কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক জাহাজ এরইমধ্যে ইসরায়েলি বাহিনী আটক করেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা এবং বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।’ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো গাজার জন্য ত্রাণ পাঠানোর একটি বৈশ্বিক নাগরিক উদ্যোগ। এ বহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান ও ৫০০ জনের বেশি যাত্রী। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।

এর আগে ২০১০ সালে তুরস্কভিত্তিক একটি ত্রাণবাহী বহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ জন নিহত হয়েছিলেন, যা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনার ছায়া আজও রয়ে গেছে এই ধরনের মানবিক মিশনগুলোর ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()