• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

হায়রে মানবতা:কক্সবাজারে রাত্রিতে ফুটপাতে নারী-শিশুর বৃষ্টিতে ভিজে মানবেতর জীবন যাপন /দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ১৬৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবেদকঃ আনোয়ার হোসেন:

কক্সবাজার টাউন হল মোড়ে হালকা বৃষ্টির মধ্যে দুই শিশুকে নিয়ে ফুটপাতে শুয়ে ছিলেন এক নারী। রাত ৯টা ২০ মিনিটের এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানিতে ভিজতে ভিজতেই বড় শিশুটি মাকে ডাকছিল, আর ছোট শিশুটি ভিজে ঘুমিয়ে ছিল। ক্লান্ত-অবসন্ন অবস্থায় মা কোনো সাড়া দিচ্ছিলেন না।

স্থানীয়রা বলছেন, এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে, তবে অধিকাংশ পথচারী থেমে তাকান না। অনেকে ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে এড়িয়ে যান।

সচেতন মহল জানান, স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পার হলেও এখনো ফুটপাতে নারী-শিশুর রাত কাটানো দুঃখজনক। তাদের মতে, প্রকৃত উন্নয়ন তখনই হবে, যখন এসব অসহায় মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

তাদের দাবি—ফুটপাত যেন কোনো শিশুর রাত কাটানোর জায়গা না হয়, রাষ্ট্রকেই হতে হবে প্রতিটি শিশুর নিরাপদ ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()