• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাতীয় প্রেসক্লাবে “বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামে”র উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো/ দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

   নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এ কে এম আবুল হোসেনের সভাপতিত্বে দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজুর সঞ্চালনায় পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল লতিফ মাসুম।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর, উদ্বোধক-ঢাকা প্রেসক্লাবের সভাপতি-আওরঙ্গজেব কামাল,

প্রধান আলোচক আহমেদ আবু জাফর তার বক্তব্যে বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের খসড়া নীতিমালা দেশের সাংবাদিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে চুড়ান্ত করার আহবান জানান। অন্যথায় এই নীতিমালা গ্রহনযোগ্যতা হারাবে। “সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে মুখে কালো কাপড় নয়, বরং মাথায় লাল কাপড় বেঁধে রাজপথে নামতে হবে।”

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আবু জাফর বলেন, “বাংলাদেশের সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত। তাদের জীবন ও পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় দোষীদের শাস্তি হয় না বললেই চলে। অথচ গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখন কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই।”

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল লতিফ মাসুম

তিনি আরও বলেন, “যে আন্দোলন কেবল প্রতীকী কালো কাপড় বেঁধে সীমাবদ্ধ থাকে, তাতে পরিবর্তন আসে না। আমাদের লাল কাপড় মাথায় বেঁধে রক্ত ঝরানোর শপথ নিয়ে মাঠে নামতে হবে। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য দাবি আদায়ে এগিয়ে আসতে হবে।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম বলছেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে এ কাজটি করা উচিত।

বিশেষ অতিথি ছিলেন চৌধুরী রাশিদ উদ্দিন মাহমুদ, মহাসচিব, শিক্ষক কর্মচারী ফেডারেশন, জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসাইন,মোঃ মনির হোসেন কাজী, সভাপতি, আইজেএফ, নাজমুল হাসান বাবু, চেয়ারম্যান, ফিউচার ফাউন্ডেশন, সম্পাদক, টুটুল চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক, জনতা ব্যাংক।

অন্য বক্তারা বলেন, সাংবাদিক এবং সাংবাদিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই আলাদা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সংবাদকর্মীদের হয়রানি, হুমকি ও হামলার ঘটনা বন্ধ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন BJTPF এর সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কেএম আবুল হোসেন।

আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু এবং দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক ও BJTPF এর মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: ফাতেমা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()