
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র এই সম্ভাবনার কথা নিশ্চিত করেছে। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতিটি দুই ধাপে কার্যকর হতে পারে। প্রথম ধাপে ৪৫ দিনের জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরান-সংঘাতে-জিসিসি-দেশগু/
এই সময়ের মধ্যেই মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু হবে। তবে এরই মধ্যে উত্তেজনা বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প-এর আল্টিমেটাম। তিনি ইরানকে হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন এবং তা না মানলে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আজ-রাতেই-একটি-সভ্যতা-ধ্বং/
যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, ইরান ট্রাম্পের আল্টিমেটাম মেনে নেওয়ার সম্ভাবনা কম। বরং এই ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবই বর্তমান সংকট কমানোর কার্যকর পথ হতে পারে। এদিকে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গভীর আলোচনা’ চলছে এবং শিগগিরই এর ফলাফল পাওয়া যেতে পারে। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.