প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৩:৪২ এ.এম
২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে সিলেটের বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাকায় এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মওদুদ হোসেন আলমগীর বলেন, সামনে জাতীয় নির্বাচন। সেই প্রেক্ষাপটে ২২ জানুয়ারি থেকে বিএনপি জনগণের সামনে তাদের পরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি তুলে ধরবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন, ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মনোনয়নপত্রে-স্বাক্ষর-ছব/
সিলেট সফর শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। এ সময় তিনি মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.