
নতুন প্রজন্মকে ধূমপানমুক্ত রাখতে ইতিহাস গড়ার পথে যুক্তরাজ্য। দেশটির পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘টোবাকো অ্যান্ড ভেপস বিল’—যা কার্যকর হলে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউ জীবনে কখনও সিগারেট বা তামাকজাত পণ্য কিনতে পারবে না। বিলটি এখন কেবল রাজা তৃতীয় চার্লস-এর আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষায় রয়েছে। সেই স্বাক্ষর পেলেই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রক্তক্ষয়ী-সংঘাতের-পর-১০-দ/
সোমবার হাউস অব লর্ডসে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে বিলটি আইনে পরিণত হওয়ার সব বাধা দূর হয়েছে। ২০২৪ সালে লেবার সরকারের শুরুর দিকেই প্রস্তাবিত এই আইন এখন যুক্তরাজ্যের চারটি অংশ—ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে—একযোগে কার্যকর হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরানে-সমাবেশে-ক্ষেপণাস্ত/
নতুন আইনের মূল পরিবর্তন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে প্রতি বছর ধূমপানের বৈধ বয়স এক বছর করে বাড়বে। ফলে নির্দিষ্ট তারিখের পর জন্ম নেওয়া কেউ কখনও বৈধভাবে সিগারেট কিনতে পারবে না—এটাই হবে ‘প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা’। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে খুচরা বিক্রেতাদের জরিমানা, তামাক ও ভেপ পণ্যের নিবন্ধন ব্যবস্থা, স্কুল-হাসপাতাল-খেলার মাঠের বাইরে ধূমপান নিষেধাজ্ঞা এবং অধিকাংশ অভ্যন্তরীণ স্থানে ভেপিং নিষিদ্ধ করার মতো কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.