
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে ভবানিপুর আসনে। এখানে মুখোমুখি হয়েছেন মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। সোমবার ফলাফল ঘোষণা শুরুর পর দিনের বেশিরভাগ সময় এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি। তবে বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সাময়িক সময়ের জন্য ভোট গণনা বন্ধ রাখা হয়।
পরে গণনা পুনরায় শুরু হলে দেখা যায়, ১৬ রাউন্ড শেষে শুভেন্দু অধিকারীর চেয়ে ৫৩৮ ভোটে পিছিয়ে পড়েছেন মমতা। এখনো কয়েকটি রাউন্ডের গণনা বাকি থাকায় ফলাফল নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। ২০২১ সালের নির্বাচনে নন্দিগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা ব্যানার্জি। পরে ভবানিপুর উপনির্বাচনে জয়লাভ করে তিনি টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শুভেন্দুর-আত্মবিশ্বাস-স/
এদিকে নন্দিগ্রাম আসনে আবারও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। জানা গেছে, সেখানে তিনি প্রায় ১০ হাজার ২০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভোট গণনা কেন্দ্রকে ঘিরে উত্তেজনাও দেখা গেছে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল এলাকায় মমতা ব্যানার্জির গাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেয় বিজেপি সমর্থকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। উত্তেজনা বাড়লে গণনাকেন্দ্র এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং উভয় পক্ষের সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েকটি রাউন্ডের ফলাফল এখনো বাকি রয়েছে। শেষ পর্যন্ত কে জয়ী হবেন, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত ফলাফলের জন্য।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.