বিশ্বের জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মাঝে সৌদি আরব তেল রপ্তানি চালু রাখতে যে বিকল্প পথ বেছে নিয়েছিল, সেটি এখন সংকটের মুখে। হরমুজ প্রণালীর অচলাবস্থা এড়াতে সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ শুরু করেছিল। কিন্তু ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুদ্ধে জড়িয়ে পড়ায় এই নতুন করিডোর বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে বিশ্বজুড়ে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের রিচার্ড ব্রোঞ্জ বলেছেন, লোহিত সাগর দিয়ে সৌদি তেলের প্রবাহে বাধা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রাজধানীতে-আন্তর্জাতিক-না/
লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ এখন উদ্বেগের মূল কারণ। ২০২৩ সালের শেষ দিক থেকেই গাজা যুদ্ধের প্রতিবাদে এই পথে বাণিজ্যিক জাহাজে আক্রমণ করে আসছিল হুথিরা। কিন্তু সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা সরাসরি যুদ্ধে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। গত মার্চ মাসে এই প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের চলাচল ফেব্রুয়ারির তুলনায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। রিস্তাদ এনার্জির তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রধান আরতেম আব্রামভ সতর্ক করেছেন যে যদি বাব আল-মান্দেব প্রণালীটি ট্যাঙ্কার চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তবে আগামী কয়েক মাসের মধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। হুথি সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়া তাদের জন্য একটি কার্যকরী বিকল্প। এই হুমকির মুখে ইয়ানবু বন্দর থেকে ছেড়ে আসা তেলবাহী জাহাজগুলোকে যদি বিকল্প পথে গন্তব্যে যেতে হয়, তবে তাদের সুয়েজ খাল হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ভারত মহাসাগরে পৌঁছাতে হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নেপালে-কেন্দ্রীয়-মন্ত্রি/
দক্ষিণ কোরিয়ার সরকার তাদের নাগরিকদের পানির ব্যবহার কমিয়ে কম সময়ে গোসল করার পরামর্শ দিয়েছে। ট্রেড ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, চলতি মাসে ইয়ানবু বন্দর থেকে আসা প্রায় সব তেলই এশিয়ার দেশগুলোর জন্য বরাদ্দ ছিল। হুথির হামলার আশঙ্কায় যদি এই রুট বন্ধ হয়ে যায়, তবে সৌদি আরব এশিয়ায় তেল পাঠানো কমিয়ে ইউরোপের নিকটবর্তী দেশগুলোতে সরবরাহের অগ্রাধিকার দিতে পারে। সরবরাহ সংকটের এই তীব্রতা সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে স্থানীয় পর্যায়ে জ্বালানি তেলের হাহাকার তৈরি করতে পারে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.