ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের আরও কয়েকজন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কাজ করছে। তাদের মরদেহ আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে হস্তান্তর করা হতে পারে। কাতারি সংবাদমাধ্যম আল-আরাবি জানিয়েছে, আজ রাতের দিকে কয়েকটি মরদেহ ইসরায়েলে পাঠানো হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, তারা ধারণা করছেন ‘কয়েকটি’ মরদেহ ফেরত দেওয়া হবে।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, গতকাল সোমবার ২০ জীবিত জিম্মিকে মুক্তি ও চার মৃত জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। তাদের কাছে এখনো ২৪ জনের মরদেহ রয়ে গেছে। যুদ্ধবিরতির আগেই হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানায়, তারা কিছু জিম্মির মরদেহের সন্ধান হারিয়ে ফেলেছে। এর কারণ হিসেবে তারা বলেছে, জিম্মিদের কবরের ব্যাপারে যারা জানতেন তাদের হত্যা করা হয়েছে। অথবা হামলার কারণে ওই স্থানের চিহ্ন হারিয়ে গেছে। এসব জিম্মির মরদেহ খুঁজে পেতে বেশ কয়েকদিন সময় লাগবে। এমনকি ৭ থেকে ৯ জিম্মির মরদেহের সন্ধান আর কখনো পাওয়া যাবে না বলেও ধারণা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.