
হরমুজ প্রণালী যুদ্ধবিরতির পর আবারও উন্মুক্ত হলেও দেশের জ্বালানি সংকট এখনো পুরোপুরি কাটেনি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রল ও ডিজেলের ঘাটতি অব্যাহত রয়েছে। ঢাকার একাধিক পেট্রল পাম্পে দীর্ঘদিন ধরে তেল সরবরাহ কম থাকায় অনেক স্টেশন আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানা গেছে।রোকেয়া সরণির একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, সরবরাহ কিছুটা নিয়মিত থাকলেও এখনো স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। প্রতিদিন সীমিত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে, ফলে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে গ্রাহকেরা বলছেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। কেউ কেউ জানিয়েছেন, যুদ্ধবিরতির খবরে সরবরাহ বাড়ার আশা থাকলেও এখনই বড় পরিবর্তন দেখা যাচ্ছে না।আরেকটি পেট্রল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সীমিত পরিমাণ পেট্রল ও অকটেন সরবরাহ করা হলেও গ্রাহকের চাপ অনেক বেশি। ফলে মোটরসাইকেল ও প্রাইভেটকারে নির্দিষ্ট সীমার মধ্যে তেল দেওয়া হচ্ছে।
আরও পড়ুন,https://bangladeshjugantor.com/দেশে-টিকার-ঘাটতি-আর-হবে-না/
এদিকে জ্বালানি সংকটের প্রভাবে পরিবহন খাতের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে মোটর পার্টস ব্যবসায় যুক্ত এক ব্যবসায়ী জানান, গাড়ি চলাচল কমে যাওয়ায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার ফলে আয় ও খরচের মধ্যে বড় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে পারে। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.