
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির ফলে রেকর্ড মুনাফা অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার চিপ জায়ান্ট Samsung Electronics।
মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় কোম্পানির মুনাফা বণ্টন চুক্তির আওতায় কর্মীদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করা হয়েছে। চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রায় ১ লাখ ২৫ হাজার কর্মীর মধ্যে ৭৮ হাজার কর্মী প্রত্যেকে চলতি বছরে প্রায় ৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বোনাস পাবেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সৌদি-আরবের-ঘোষণা-২৭-মে-পবি/
এদিকে এই চুক্তি অনুমোদনের দাবিতে গত সপ্তাহে ধর্মঘটের ডাক দিয়েছিল স্যামসাংয়ের শ্রমিক ইউনিয়ন। পরে সংগঠনটির সদস্যদের অধিকাংশ ভোটের মাধ্যমে চুক্তিটি অনুমোদিত হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অস্থায়ী-ভিসাধারীদের-জন্য/
বিশ্লেষকরা বলছেন, এআই ডেটা সেন্টারের জন্য বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা দ্রুত বাড়ায় স্যামসাংয়ের আয় ও মুনাফায় রেকর্ড বৃদ্ধি ঘটেছে, যার সুফল এখন কর্মীরা পাচ্ছেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.