সিলেটে পেট্রোল পাম্পের মালিকরা তাদের পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন, প্রশাসন তাদের পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসিয়েছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নিচ্ছে, পুলিশ নিয়োগ করছে এবং ছয়টি পাম্পে বড় অংকের জরিমানা আদায় করছে। এসব হয়রানির প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মোদিকে-নিয়ে-ধর্ষণের-অভিয/
পেট্রোল পাম্প মালিকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই তাদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই। মূলত প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে ‘হয়রানি’ মনে করছেন তারা।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ত্রয়োদশ-জাতীয়-সংসদের-প্র/
পেট্রোল পাম্প মালিকরা বলছেন, সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও কোনো সুরাহা হয়নি। এরপরই রাতেই বৈঠক করে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.