
অস্ট্রেলিয়ার সিডনি-তে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন দুই বাংলার দুই রক আইকন—বাংলাদেশের নগরবাউল ব্যান্ডের জেমস এবং ভারতের কলকাতার রূপম ইসলাম। ‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের এই কনসার্টটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। আয়োজন করেছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মাইকেল-জ্যাকসনের-বায়োপিক/
আয়োজক তানিম মান্নান জানিয়েছেন, কনসার্টে বাংলা রক সঙ্গীতের দুই শক্তিশালী নাম জেমস ও রূপম ইসলাম একসঙ্গে মঞ্চ মাতাবেন। প্রায় সাড়ে ৩ হাজার দর্শক এতে অংশ নিতে পারবেন। বর্তমানে নগরবাউল ব্যান্ডের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেমস। পাশাপাশি নতুন গানের কাজও চলছে, যদিও প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অভিনেত্রী-বন্যা-মির্জা-এ/
অন্যদিকে রূপম ইসলাম বর্তমানে তার বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা এবং ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত আছেন। উল্লেখ্য, ২০২৪ সালে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে এক মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম, যা দুই বাংলার সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আবারও তাদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে—যা বাংলা রক ইতিহাসে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.