
সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী-কে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দক্ষিণ-এশিয়ায়-শিক্ষকের-দ/
আদালতে আসামিকে হাজির করে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে দাবি করেন, মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু অভিযোগ অস্বীকার করে বলেন, মিছিলের অর্থ জোগান দেওয়ার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই এবং জামিন প্রার্থনা করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শুভেন্দুর-আত্মবিশ্বাস-স/
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর বিজয় সরণি এলাকায় রাষ্ট্রবিরোধী মিছিল, উসকানিমূলক স্লোগান এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ একজনকে হাতেনাতে গ্রেফতার করে এবং পরে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে আসে, ওই মিছিলে অর্থ জোগান দেওয়ার সঙ্গে বুবলীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি অন্য একটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.