লক্ষ্মীপুর জেলা প্রতিবেদক:
গত ১১ সেপ্টেম্বর ২৫ বাদ যোহর লিল্লাহ জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ আজ ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসনের জন্য আকাঙ্ক্ষিত। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যার বিচার, এবং নিরপেক্ষ পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে লাখো জনতার সমাবেশ প্রমাণ করেছে—জনগণ ন্যায়, অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ।
উক্ত সমাবেশে রায়পুর উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে, পিক আফ, মরট সাইকেলের বিশাল শোডাউন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার গণ সমাবেশে যোগদান করেন। লক্ষ্মীপুর ২ আসনের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা হেলাল উদ্দিন তিনি বলেন যেনতেনভাবে একটি নির্বাচন দেওয়ার জন্য এদেশে হাজার হাজার ছাত্ররা রক্ত দেয়নি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতির কোন বিকল্প নাই তাই অবিলম্বে পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে, দৃশ্যমান গণহত্যার বিচার করতে হবে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার অনতবিলম্বে করতে হবে।
প্রার্থী আরো বলেন এ আসনে আওয়ামী লীগ বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনী পরীক্ষা দিয়েছে কাম্যমানের সফলতা দেখাতে পারেনি, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার পার্থীকে পরীক্ষামূলক একবার নির্বাচিত করে সংসদে যদি পাঠান আপনাদের সুখে দুঃখে বিপদে সব সময় পাশে থাকবো ইউনিয়নে কোন সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান thunderbus ভূমিদস্য জলদস্যু স্থান হবে না ইনশাআল্লাহ
তিনি যুবকদের উদ্দেশ্য করে আরো বলেন হে যুবক কোন দলের পিছনে রাজনীতি করছ, যেখানে নিজের দলের কাছে নিজ কর্মীরা নিরাপদ নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতছানি দিয়ে ডাকছে আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করে, লক্ষ্মীপুর ২ আসনকে ঢেলে সাজাতে সহযোগিতা করি।
বক্তারা জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন। তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতিকে কল্যাণকর পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্তারা অচিরেই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.