স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনার আমলে করা ৩ নির্বাচন কে দেশি-বিদেশি যে সকল পর্যবেক্ষকরা বৈধ সার্টিফিকেট দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার।
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে’ বলে দেশি-বিদেশি যারা বৈধতা দিয়েছে, এমন দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থা গুলো কে আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে।
শেখ হাসিনার আমলে করা গত তিন নির্বাচনকে দেশি-বিদেশি যে সকল পর্যবেক্ষকরা বৈধ সার্টিফিকেট দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কড়া একশন যাচ্ছেন। কিছুতেই ঐ সকল দেশি-বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ দেয়া হবে না।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কানাডার হাইকমিশনার সহ প্রতিনিধি দল নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হবে আশা তাদের।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.