
শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরোধী দলের গঠনমূলক সমালোচনা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার তার কাজ করবে আর বিরোধী দল সরকারের সমালোচনা করবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। সরকারের ভুলগুলো তুলে ধরা হলে গণতন্ত্র আরও শক্তিশালী হয় এবং রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়ে ওঠে। তিনি অভিযোগ করে বলেন, যদি কোনো বিরোধী দল উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য মিথ্যা তথ্য ছড়ায় বা বিভ্রান্তিকর কর্মসূচি নেয়, তাহলে সেটি আর গণতান্ত্রিক সমালোচনা থাকে না, বরং ষড়যন্ত্রে পরিণত হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাতীয়-কনভেনশন-ঘিরে-জরুরি/
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় এবং ক্ষমতার বাইরে থেকেও অনেক মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে। সেই ধরনের রাজনীতি গণতন্ত্রের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি। আগামী শনিবার সারাদেশের সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও মহানগরের শীর্ষ নেতারা অংশ নেবেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/এনসিপি-কার্যালয়ে-মার্কি/
রিজভী জানান, সভায় সাংগঠনিক কার্যক্রম, সরকারের পদক্ষেপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হবে। এছাড়া সরকারের সাম্প্রতিক কার্যক্রম ও বাস্তবায়নাধীন উদ্যোগগুলো নিয়েও বিশ্লেষণ তুলে ধরা হবে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.