
রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে।শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূরবী সুপার মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। তবে কোন দোকানে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/গণমাধ্যমের-স্বাধীনতা-ফির/
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সকাল ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দৌলতদিয়া-ফেরিঘাটে-আবারও/
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.