প্রতিবেদক মোঃ ইকবাল হোসেন:
৩০ আগস্ট, শনিবার রাজধানীর পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসার ১১৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ "মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫" সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক পুষ্পেন রায় ও এডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম
এছাড়া, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক এবং দৈনিক গনজাগরণ পত্রিকার সহ সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "আসিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন'এর মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু, চাঁদপুর শাহরাস্তি থানার এসআই (নিরস্ত্র) ও ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিউজরুম এডিটর জুলিয়া জাহান।
অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখায় ২৫ জন সম্মানিত ব্যক্তি কে তাদের স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য "মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫" প্রদান করা হয়।
সমাজসেবা ও মানবিক পুলিশ অফিসার হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ডঃ মোহাম্মদ জকরিয়া এর নিকট হতে বিশিস্ট সমাজসেবক, ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট এর একজন সৎ-যোগ্য এবং দক্ষ মানবিক পুলিশ কর্মকর্তা চাঁদপুর শাহরাস্তি থানার অন্তর্গত উঘারিয়া তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম"মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫"সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ করে এই গুনী ব্যক্তি তাঁর বক্তব্যে বলেন, নোবেল পুরস্কার প্রাপ্ত মাদার তেরেসা একজন সম্মানিত ও গুণী সমাজসেবক ছিলেন। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অসহায় মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং সারা বিশ্বের সকল মানবাধিকার কর্মী ও সমাজ সেবকদের রোল মডেল হিসেবে চির অম্লান হয়ে মানুষের হৃদয় আকাশে স্মরণীয় হয়ে থাকবেন।
ধন্যবাদ জানাই মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজক কমিটির সকল কর্মকর্তাদের যারা আমাকে এই পুরস্কার প্রদান করে আমাকে সম্মানিত করেছেন।
অনুষ্ঠানে সর্বশেষ সমাপনী বক্তব্যে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের সহ সভাপতি মোঃ আর কে রিপন বলেন,
আমি আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি সফলতার জন্য আমাদের কে সার্বিক দিক দিয়ে যারা সহযোগিতা করেছেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.