
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার অনুষ্ঠিত এই ফোনালাপের তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
আরও পড়ুন,
এসপিএর তথ্য অনুযায়ী, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা এমওইউ-সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন দুই নেতা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়। ফোনালাপে আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন তারা।
আরও পড়ুন,
এ ছাড়া সৌদি আরব ও ফ্রান্সের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরব ও ফ্রান্সের এই উচ্চপর্যায়ের যোগাযোগ আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.