
অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নান–এর বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির দপ্তর থেকে জানানো হয়, সাম্প্রতিক এক বেঞ্চ পুনর্গঠনে তাকে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি। এমনকি কজলিস্টেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শুক্রবার-সকাল-থেকে-গ্যাস/
বিচার বিভাগের প্রশাসনিক পরিভাষায় এ ধরনের সিদ্ধান্তকে অনেক সময় ‘ওএসডি’ হিসেবে উল্লেখ করা হয়, যেখানে সংশ্লিষ্ট বিচারপতিকে কার্যত বিচারিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়। জানা গেছে, গত ৩ এপ্রিল কুমিল্লা–র একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেন বিচারপতি মান্নান। সেখানে তিনি উত্তেজিত হয়ে চিৎকার করেন এবং উপস্থিত কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তাপপ্রবাহে-বিদ্যুৎ-সংকট/
এই ঘটনার প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং পরে তিনি স্থান ত্যাগ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি বেঞ্চ পুনর্গঠনের সময় তাকে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেন বলে জানা গেছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.