প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৬:৫৬ পি.এম
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বিধিনিষেধ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিপণিবিতান ও ব্যবসায় স্থাপনার জন্য নতুন কিছু নির্দেশনা নির্ধারণ করেছে সরকার। নির্দেশনায় বলা হয়, সব বিপণিবিতান ও ব্যবসায় স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। এসব স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় পরিচালনা করতে হবে। পাশাপাশি দোকান বা বিপণিবিতান বন্ধ করার সঙ্গে সঙ্গে সাইনবোর্ডের আলোও বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইউসিবি-হজ-এজেন্সি-সম্মেল/
আজ রবিবার বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ব্যাংকে-কোটিপতি-হিসাব-বে/
সভায় উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আশ্বাস দেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.