
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছেন পদবঞ্চিত নেতারা। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ-সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দেন তারা।
আরও পড়ুন,
আবেদনপত্রে পদবঞ্চিত নেতারা উল্লেখ করেন, তারা অতীতে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ঘোষিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং নতুন কমিটি নিয়ে তাদের উদ্বেগ ও অভিযোগ সরাসরি দলের চেয়ারম্যানের কাছে তুলে ধরতে চান।
তাদের দাবি, নবগঠিত কমিটিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, অথচ দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও স্মারকলিপি বিএনপি চেয়ারম্যানের হাতে তুলে দিতে সাক্ষাতের সুযোগ চেয়েছেন তারা। পদবঞ্চিত নেতা ও ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, নতুন কমিটির অনিয়ম, ত্যাগী নেতাদের বঞ্চনা এবং নিষ্ক্রিয়দের পদায়নের বিষয়টি তারেক রহমানের সামনে উপস্থাপন করতেই তারা সাক্ষাতের আবেদন করেছেন।
আরও পড়ুন,
আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ছাত্রদল ও যুবদলের একাধিক সাবেক কেন্দ্রীয় নেতা। তারা আশা প্রকাশ করেছেন, দলের সাংগঠনিক অভিভাবক হিসেবে বিএনপি চেয়ারম্যান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.