দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এ ছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.