
ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানা।
জেলা এনসিপি সূত্র জানিয়েছে, ছাত্রদল নেতার মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খান-কে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিতে যাওয়ার সময় তারেক রেজাকে আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সুপ্রিম-কোর্ট-সচিবালয়-বি/
ঘটনার সূত্রপাত গত শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে। সেখানে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী-র ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে ছাত্রদল, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২২ মে রাতে তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ আটজনের নাম উল্লেখ করে মোট ১২৩ জনকে আসামি করে মামলা করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ডিএনসিসির-ওয়ার্ডে-ফ্রি-ম/
এরপর ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২২ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর আগে অয়ন রহমান খানকে গ্রেপ্তার করেছিল। পরে একই মামলায় তারেক রেজাকেও গ্রেপ্তার করা হলো।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.