সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। এর পরেই এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে চার বছর পর পুনরায় ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণ পরিবেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মঙ্গলবার কার্যকর হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাবুলে দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘দূতাবাস চালুর এই পদক্ষেপ দুই দেশের পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতি ভারতের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।
সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। এর পরেই এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.