পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভারত-সমর্থিত ১৩ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এটি দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসপিআর জানিয়েছে। খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে ১০ জন জঙ্গি নিহত হয়। এছাড়া বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে আরও তিনজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রাজধানীতে-আন্তর্জাতিক-না/
আইএসপিআর জানিয়েছে, এলাকায় অন্য কোনো ভারত-সমর্থিত জঙ্গি লুকিয়ে আছে কিনা, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে আজম-ই-ইস্তেহকাম অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার থাকবে বলেও জানা গেছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে, সীমান্তপারের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান 'অপারেশন গাজাব লিল-হক' নামে একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে প্রায় ৬৮৪ জন আফগান তালেবান সদস্য ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/হুথি-হুমকিতে-সৌদি-তেলের-ব/
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এপর্যন্ত ৯০০-র বেশি আফগান তালেবান সদস্য আহত হয়েছেন এবং ২৫২টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে আফগান তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গিদের আকস্মিক হামলার জেরে দুদেশের মধ্যে সীমান্ত সংঘর্ষও হয়। এতে ২০০-র বেশি তালেবান ও সহযোগী জঙ্গি নিহত এবং পাকিস্তানের ২৩ জন সেনা সদস্য নিহত হন। তবে একাধিক দফা আলোচনা সত্ত্বেও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আফগান তালেবান সরকারের অনীহার কারণে দুদেশ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.