বিশেষ প্রতিবেদক:
বিশ্ববীনা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চ কর্তৃক আয়োজিত ৩০ মে ২০২৫ ইং শুক্রবার বিকাল ৫ ঘটিকায় জাতীয় শিশু কল্যাণ পরিষদের অডিটরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে "প্রেম দ্রহ ও মানবতার কবি কাজী নজরুল" শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি ও সম্মাননা পদক -২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানবাধিকার ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ "কবি নজরুল সম্মাননা পদক পুরস্কার ২০২৫" গ্রহণ করছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী।
বিশ্ববীণা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চের ভাবপ্রাপ্ত সভাপতি কবি দেবিকা রানী হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক। ব প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ এমদাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আফতাব হোসেন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিলেট সদস্য প্রফেসর মোঃ আকবর সিরাজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও জিয়ার সামাজিক সাংস্কৃতিক ফোরাম এর সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন রাজু, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবীদ আলহাজ্ব প্রফেসর নুরজাহান বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী এমএ ওয়াহিদ, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী কবি শেখ আব্দুল হক চাষী, ডঃ মুসা আহমেদ পিএইচডি, হাজী মোঃ আশিক মিয়া শিকদার, গিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক ও
জিয়া পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান দিপু।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ও জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট রবিউল হোসেন রবি।

মানবাধিকার ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কবি নজরুল সম্মাননা পদক ২০২৫ অর্জন করেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.