
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট।
বুধবার সন্ধ্যায় বাংলামোটরে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/category/রাজনীতি/
এ সময় জেমস স্টুয়ার্টের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মোহাম্মদ ইকবাল মাহমুদ। অন্যদিকে এনসিপির মুখপাত্রের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আমরা-কোনো-গুপ্ত-রাজনীতি-ক/
সংশ্লিষ্টরা জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.