
ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তসংলগ্ন এলাকায় নতুন করে নিরাপত্তা উত্তেজনা দেখা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, জারিয়াত এলাকায় একটি সন্দেহভাজন লক্ষ্য শনাক্ত করা হয়েছে, যার পরপরই সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। জারিয়াত অঞ্চলটি লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত। ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, শনাক্ত হওয়া লক্ষ্যটি ড্রোন না ক্ষেপণাস্ত্র তা এখনও নিশ্চিত করা যায়নি এবং বিষয়টি যাচাই করা হচ্ছে।
ঘটনার সময় আশপাশের মিসগাভ এএম এবং কেফার জিলাদি এলাকায়ও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, রকেটটি এমন এলাকায় লক্ষ্য করা হয়েছিল যেখানে ইসরাইলি সেনারা অভিযান চালাচ্ছিল।
তবে কোন পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইডিএফ।এদিকে সীমান্ত অঞ্চলে একের পর এক এ ধরনের ঘটনা নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.