
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে দেওয়া হুমকি এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান এসব হুমকির সঙ্গে দীর্ঘদিন ধরেই অভ্যস্ত। তার ভাষায়, “তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। কিন্তু তারা নিজেরাও জানে, এসব হুমকি কিংবা যুদ্ধ শুরু করেও কোনো ফল পায়নি এবং ভবিষ্যতেও পাবে না।”
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/এআই-চ্যাটবটের-পরামর্শে-হ/
আব্বাস আরাগচি আরও বলেন, ইরানকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তার কোনো সামরিক সমাধান নেই। তিনি স্পষ্ট করে জানান, ইরান কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না। তার মতে, ইরান ইস্যুর সমাধান সামরিক পথে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই খুঁজতে হবে। এ বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর বুঝতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শোলাকিয়ায়-ঈদুল-আজহার-জাম/
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়ে নতুন করে যখন উদ্বেগ তৈরি হয়েছে, তখন আরাগচির এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে, তবে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের দরজাও খোলা রয়েছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.