আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার প্রত্যয়ে দেশ ও প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পুরান ঢাকা শুধু একটি এলাকা না, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র। "পুরান ঢাকা বাঁচলে ঢাকার প্রাণ বাঁচবে।" তাই পুরান ঢাকাকে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, একটি উন্নত ও বাসযোগ্য শহর গড়তে আমাদের অগ্রাধিকার হলো:
📌 বাস্তবসম্মত রোডম্যাপ বাস্তবায়ন: যানজট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা।
📌 ঐতিহ্যের সংরক্ষণ: পুরান ঢাকার ঐতিহাসিক হেরিটেজ রক্ষা।
📌 জলাবদ্ধতা মুক্ত গলি: প্রতিটি গলিকে ড্রেনেজ ও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা।
📌 নিরাপদ ফুড স্ট্রিট: মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ।
📌 বুড়িগঙ্গার সৌন্দর্য পুনরুদ্ধার: নদীর হারানো রূপ ও সৌন্দর্য ফিরিয়ে আনা।
আসুন সকলে মিলে একসাথে পুরান ঢাকাকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলি। এই পবিত্র ঈদে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবার জীবন হয়ে উঠুক আনন্দময় ও সুন্দর।
ঈদ মোবারক!
সালাহউদ্দিন মিঠু
(গণমাধ্যম,সংস্কৃতি ও সমাজকর্মী) সম্ভাব্য মেয়র প্রার্থী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.