
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার ঘটনায় সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রধানমন্ত্রীর-সভাপতিত্/
রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মতো নৃশংস ও হৃদয়বিদারক ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতারের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বিশেষভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রামিসা-হত্যা-মামলায়-সোহে/
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একই ধরনের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। সভায় উপস্থিত সদস্যরাও এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.