
জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা-এর বাবা মির্জা ফারুক আজ সকালে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা। পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফারুক বুধবার সকাল ১০টার দিকে মারা যান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রাথমিক-শিক্ষকদের-ইংরেজ/
পেশাগত জীবনে তিনি পরিবার পরিকল্পনা পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাবার মৃত্যুর সংবাদে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকা-প্রেস-ক্লাবের-উদ্যো/
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। বন্যা মির্জা বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.