
এই সফরের সময় জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্রে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে অস্কারজয়ী এই অভিনেত্রীকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে থাকতে দেখা গেছে। তবে এই সফরের মাঝেই ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্যকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তি তার ড্রাইভার ছিলেন বলে জানা যায়।
পলিটিকোর খবর অনুযায়ী, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি এবং তিনি হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস এই ঘটনা নিয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল, কিন্তু তা দ্রুতই মুছে ফেলা হয়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।
২০২২ সালে রাশিয়া আক্রমণের পর জোলি লভিভ গিয়েছিলেন। কিন্তু এবার তিনি আরও বিপজ্জনক, সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেছেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.